×

চট্টগ্রাম

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ জুন) উপজেলার মিঠাছরা বাজার ও মীরসরাই সদরের কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান ও মো. ফজলুল হক। এ সময় মীরসরাই থানা পুলিশ এবং জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অতিরিক্ত দামে ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সসহ বিভিন্ন অনিয়মের কারণে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় ৫টি মামলায় এ জরিমানা করা হয়।

তিনি আরও জানান, হক ফার্মেসিকে ১০ হাজার টাকা, হাবীব ফার্মেসিকে ৫ হাজার টাকা, নুরজাহান ফার্মেসিকে ৫ হাজার টাকা, ভূঁঞা ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং ফালগুনী ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App