×

চট্টগ্রাম

সেতু থেকে বাস ছিটকে দুর্ঘটনা, যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৪৯ এএম

সেতু থেকে বাস ছিটকে দুর্ঘটনা, যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ড

ছবি: সংগৃহীত

টেকনাফের দমদমিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নারী-শিশুসহ আটকে পড়া যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের পক্ষ থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হননি।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী পয়রা সার্ভিসের একটি বাস দমদমিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বাসটিতে প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন এবং অনেকে আহত হন।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এই উদ্ধারকাজে অংশ নেন। কোস্ট গার্ড সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও তিন বাহিনীর সমন্বিত অভিযানের মাধ্যমে বাসের ভেতরে আটকে থাকা সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এরপর কোস্ট গার্ডের মেডিকেল টিম আহতদের জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দুর্ঘটনাসহ যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে থেকে দ্রুত উদ্ধার ও জরুরি সহায়তা দিতে কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

প্রধানমন্ত্রী ৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

এনসিপির হুঁশিয়ারি মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App