×

জাতীয়

এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি

পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করেছে সরকার। একই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারসহ আরও দুই ডিআইজিকে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির নতুন মহাপরিচালক করা হয়েছে।

এ ছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সাইয়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে বদলি করে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থায় অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

অন্যদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে বদলি করে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোট পড়েছে প্রায় ৬ কোটি

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোট পড়েছে প্রায় ৬ কোটি

এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App