×

চট্টগ্রাম

আখাউড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

আখাউড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে যানজট কমানো ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের সড়কবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিলউদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের সরিয়ে দেওয়া হয়। এ সময় সড়কের ওপর অবৈধভাবে পার্কিং করা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। অভিযান চলাকালে আখাউড়া থানা পুলিশের একটি দল প্রশাসনকে সহযোগিতা করে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কবাজার এলাকায় ফুটপাত দখল ও অপরিকল্পিতভাবে যানবাহন পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকত। এতে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হতো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিলউদ্দিন মাহমুদ বলেন, উচ্ছেদ হওয়া হকারদের বিকল্প স্থানে পুনর্বাসনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে বিবেচনা করা হচ্ছে। শহরের যানজট কমানো এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

প্রশাসনের এ উদ্যোগে শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ার পাশাপাশি যানজট পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App