×

চট্টগ্রাম

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, লোকোমাস্টার আটক

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, লোকোমাস্টার আটক

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‌্যাব-৯-এর একটি দল এ উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় ট্রেনের লোকোমাস্টার (চালক) মো. শাহজাহানকে (৫৪) আটক করা হয়।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ৬০৩ নম্বর কন্টেইনার ট্রেনটি আখাউড়া আসার পর এতে তল্লাশি চালায় র‌্যাব। শুরুতে এতে বাধা দেন চালক। তবে সুযোগ বুঝে সহকারী চালক পালিয়ে যান।

তল্লাশির এক পর্যায়ে লোকোমোটিভে লুকানো বস্তা থেকে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় চালককে আটক করে নিয়ে যাওয়া হয়।

র‌্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App