×

চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইউপি সদস্যের

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:৪০ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইউপি সদস্যের

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের (রাজনগর) সদস্য খলিলুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৬ জুন) রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রাকালে তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খলিলুর রহমান দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং জনসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে কামাল্লা ইউনিয়নসহ পুরো মুরাদনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শনিবার (২৭ জুন) তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মাঝে শোকের আবহ সৃষ্টি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

পুকুরে মিলল তাজা গ্রেনেড, তারপর যা হলো

পুকুরে মিলল তাজা গ্রেনেড, তারপর যা হলো

দুই দিন বন্ধের পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

দুই দিন বন্ধের পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App