×

চট্টগ্রাম

সোনাগাজী

অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার চরখোন্দকার এলাকা থেকে অর্ধকোটি টাকার মাছবোঝাই একটি ট্রাক অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার চরখোন্দকার মৎস্যঘের থেকে মাছবোঝাই ট্রাকটি কেচিদিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িটি নির্জন স্থানে নিয়ে যায়।

পরে খামার মালিক নুরুল আমিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। এরপর ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি আবুল হাশিম।

খামার মালিক জানান, যুবদল নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে খামার নিয়ে দ্বন্দ্ব চলছে। এরই জেরে বিক্রিত মাছ নেওয়ার সময় চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িসহ তাঁর লোকজন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের ঘটনায় গাড়িতে থাকা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের মাছ সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় মারা গিয়ে নষ্ট হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানতে চাইলে অভিযুক্ত সোনাগাজী পৌর যুবদল নেতা জাহাঙ্গীর আলম বলেন, জমি-সংক্রান্ত বিরোধ থাকায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। গাড়ি ছিনতাইয়ের সঙ্গে আমি বা আমার কোনো লোক জড়িত নই।

এদিকে শনিবার সকালে ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন বাদী হয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাশিম জানিয়েছেন, লিখিত এজাহার পেয়েছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App