×

চট্টগ্রাম

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি তিনটি ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি তিনটি ফ্লাইট

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার (৭ জুলাই) তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় সরিয়ে নেওয়া হয়েছে। আর একটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরে গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ (আবুধাবি-চট্টগ্রাম) ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’

একই কারণে এয়ার আরাবিয়ার জি-৯-৫২৬ (শারজাহ-চট্টগ্রাম) ফ্লাইটটিও চট্টগ্রামের পরিবর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ (ঢাকা-চট্টগ্রাম) ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের চেষ্টা করেও সফল না হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টানা ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার চট্টগ্রাম অঞ্চলে সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App