×

ক্রিকেট

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

ফাইল ছবি

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলা হয়নি। সিলেটে দ্বিতীয় টেস্টে মাঠে নামার পর প্রথম ইনিংসেও সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনন্য এক মাইলফলকে নিজের নাম লেখালেন মুশফিকুর রহিম।

২০০৫ সালে ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১৯ ও ৩ রান করা মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মাইলফলক ছুঁলেন। সিলেটে পঞ্চম দিন ২০তম ওভারে জোমেল ওয়ারিকানকে মিড অনে ঠেলে দিয়ে সিঙ্গেল নেন। তাতে দেশের ক্রিকেটে ইতিহাস রচনা করলেন মুশফিক।

সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে থাকতে সিলেটে নামেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ৩৪ রান। আর লাগতো ৯ রান। সেটাও করে ফেলেন। তাতে করে প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মালিক হন দেশের অন্যতম সেরা ব্যাটার। ১০৭ ম্যাচ খেলে ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। ১৪ সেঞ্চুরি ও ৩০টি ফিফটিতে সাজানো তার বর্ণাঢ্য ক্যারিয়ার।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরে আছেন মুমিনুল হক। ৫২৯৩ রান তার। মুশফিক তার ক্যারিয়ারে সর্বোচ্চ ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। আগের ইনিংসে তাওহীদ হৃদয় তাকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট স্কোরার হন। সেই সিংহাসন হারালেও একই ম্যাচে সাত হাজার রানের ঘরে পৌঁছে গেলেন মুশফিক।

টেস্ট ইতিহাসে ৫৯তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনটি ডাবল সেঞ্চুরি মারা এই ব্যাটার। তার ঠিক উপরে এখন আছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (৭০৩৭)। আজ তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে (৬৯৯৬)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে

আসিফ মাহমুদ পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App