×

বলিউড

অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

নাকের অস্ত্রোপচার করিয়েছেন, বিষয়টি নিয়ে এবার আর রাখঢাক করলেন না বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।। শুধু নিজের অস্ত্রোপচারের কথাই নয়, অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর সম্মতি এবং সৌন্দর্যচর্চায় তার প্রভাব নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। মজার ছলে জাহ্নবী জানিয়েছেন, নাকের অস্ত্রোপচারের পরই নাকি তার মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন মা।

২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এর কয়েক মাস আগেই মারা যান তার মা অভিনেত্রী শ্রীদেবী। তবে মেয়ের অভিনয়জগতে আসার সিদ্ধান্তে শুরু থেকেই খুব একটা সায় ছিল না শ্রীদেবীর। তিনি চাইতেন না, মেয়ে তাঁর মতো অভিনেত্রী হোক। যদিও পরে ধীরে ধীরে জাহ্নবীর সিদ্ধান্ত মেনে নেন।

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে আসার বিষয়ে মায়ের সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করেন জাহ্নবী। তিনি জানান, একদিন নিজের অভিনয়ে আসার ইচ্ছার কথা মাকে জানিয়েছিলেন। মেয়ের এমন সিদ্ধান্তে প্রথমে অবাক হয়েছিলেন শ্রীদেবী। পরে সম্মতি জানিয়ে বলেছিলেন, ‘ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে!’

মায়ের সেই প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনেই নিজের নাকের অস্ত্রোপচারের কথা সামনে আনেন জাহ্নবী। হাস্যরসের ছলে তিনি বলেন, ‘আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে!’

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

জাহ্নবীর ভাষ্য, সৌন্দর্যচর্চা ও অস্ত্রোপচারের বিষয়গুলো তার বেড়ে ওঠার অভিজ্ঞতার সঙ্গেও জড়িয়ে আছে। কারণ, তার মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। অভিনেত্রীর মতে, মায়ের সেই সিদ্ধান্ত তাদের পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছিল। সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তৈরিতেও মায়ের প্রভাবের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে

আসিফ মাহমুদ পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App