×

ঢাকা

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বিজিবি সদর দপ্তরে মনিটরিং সেল চালু রাখা হয়েছে। প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে

আসিফ মাহমুদ পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App