×

চট্টগ্রাম

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

ছবি : সংগৃহীত

টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

রেল চলাচল বন্ধ থাকায় পর্যটক এক্সপ্রেসসহ এই রুটে চলাচলকারী একাধিক ট্রেনের শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা দীর্ঘ সময় ট্রেনে আটকে থাকায় ভোগান্তি আরও বেড়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির ফলে চট্টগ্রামের জান আলীহাট স্টেশন এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। এতে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস (৮১৬) ষোলশহর স্টেশন অতিক্রম করার পর জান আলীহাট স্টেশনের আগে নিরাপত্তাজনিত কারণে আটকে রাখা হয়। রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় ট্রেনটি দীর্ঘ সময় ধরে মাঝপথে অবস্থান করছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন থেকে পানি নেমে যাওয়ার পর প্রকৌশলীরা লাইন পরীক্ষা করে নিরাপদ ঘোষণা করলে পুনরায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জানাতে চান ভেনিসে কী ঘটেছিল

দেশে ফিরলেন বাঁধন জানাতে চান ভেনিসে কী ঘটেছিল

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App