×

ঢাকা

যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যান চালককে ধরে পুলিশে দিল নেতাকর্মীরা

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যান চালককে ধরে পুলিশে দিল নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার সদরে যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী (৪০)  নামের এক ভ্যান চালক "জয় বাংলা" স্লোগান দেওয়ায় নেতাকর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদর বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

আটককৃত ইউসুফ উপজেলা সদর ইউনিয়নের নয়রশি  গ্রামের আ: রাজ্জাক মুন্সীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি (ইউসুফ) পেশায় একজন ব্যাটারি চালিত অটো ভ্যান চালক।

ওই মিছিলটির নেতৃত্ব দেওয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মুন্সী ইসারত জানান, সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সহিংসতার বিরুদ্ধে উপজেলা সদরের কৃষ্ণপুর মোর থেকে তারা একটি মিছিল রের করেন।

মিছিলটি মাদ্রাসা মোড়ে এলে ওই ব্যক্তি ( ইউসুফ) বার বার " জয় বাংলা' জয় ববঙ্গবন্ধু" স্লোগান দিতে থাকে। তিনি জানান, পরে আমরা তাকে ধরে সদরপুর থানায় সোপর্দ করি।  

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, যুবদলের নেতা-কর্মীরা ইউসুফ নামের এক আ.লীগ সমর্থককে থানায় সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

৫ দিন ধরে নিখোঁজ সহপাঠীর সন্ধান দাবি

পঞ্চগড় ৫ দিন ধরে নিখোঁজ সহপাঠীর সন্ধান দাবি

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

আখাউড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গীতা রানী পালকে সংবর্ধনা

আখাউড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গীতা রানী পালকে সংবর্ধনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App