আখাউড়া কল্লা শহীদ মাজারের সম্পাদক মিন্টু, যুগ্ম সম্পাদক শরীফ
বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুর কল্লা শহীদ মাজার পরিচালনা কমিটির ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম খাঁদেম (মিন্টু) এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কাজী শরীফ উদ্দিন খাঁদেম।
গত ৬ নভেম্বর দরগাহ শরিফ পরিচালনা কমিটির সাধারণ সদস্যপদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সদস্যদের ভোটে পরবর্তী তিন বছরের জন্য নতুন এই কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত কমিটির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এদিকে নতুন কমিটি গঠনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
