×

চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:২০ এএম

চট্টগ্রামে মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর নির্দেশনা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে আরো কার্যকর অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ইউনিটকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২১ জুলাই) নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে মাসিক (জুলাই) কল্যাণ সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ নির্দেশনা দেন। 

আরো পড়ুন: রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার শওকত আলী আরও বলেন, সিএমপির প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো গাফিলতি সহ্য করা হবে না। 

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App