×

চট্টগ্রাম

এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় উত্তর, পরে বহিষ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম

এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় উত্তর, পরে বহিষ্কার

ফাইল ছবি

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এদিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, পরীক্ষার্থী প্রশ্নপত্র পাওয়ার পর গোপনে সেটির ছবি তুলে মুঠোফোনে থাকা একটি এআই অ্যাপের মাধ্যমে উত্তর সংগ্রহ করেন। পরে পরীক্ষার হলে বসেই সেই উত্তর দেখে লিখছিলেন। কেন্দ্র পরিদর্শকের নজরে বিষয়টি এলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরীক্ষার হলে মুঠোফোন বহন এবং নকলের দায়ে তাকে বহিষ্কার করা হয়। তার ব্যবহৃত মুঠোফোনও জব্দ করা হয়েছে।

আরো পড়ুন: এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান— এই পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে মোট ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ হাজার ৭৩১ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ জন।

জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে সবচেয়ে বেশি ১ হাজার ২০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া কক্সবাজারে ২৬৩ জন, খাগড়াছড়িতে ১৫৪ জন, রাঙামাটিতে ১০৯ জন এবং বান্দরবানে ৯৭ জন পরীক্ষায় অংশ নেননি।

উল্লেখ্য, বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এর আগে ৮ জুলাই থেকেও এ বোর্ডের পরীক্ষা স্থগিত ছিল। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলমান ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App