×

চট্টগ্রাম

এসপি মাসুদ

ধামা ইলিয়াছের তথ্যেই গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম

ধামা ইলিয়াছের তথ্যেই গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি মিঠু ওরফে ধামা ইলিয়াছের দেওয়া তথ্যের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ধামা ইলিয়াছ সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্ত্রের মজুত এবং সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

তিনি জানান, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়। তদন্তের ধারাবাহিকতায় গত ২২ জুলাই মামলার এজাহারভুক্ত আসামি মিঠু ওরফে ধামা ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। পরে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তিনি সন্ত্রাসী চক্র, অস্ত্রের অবস্থান এবং সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।

এসপি মাসুদ আলম বলেন, ধামা ইলিয়াছ কুখ্যাত সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ২১টি মামলা রয়েছে।

রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকায় যশোর জেলা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে পৃথক আরেকটি অভিযানে আরও একজনকে আটক করা হয়।

রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে খুন, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এছাড়া রাউজান, রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম মহানগরের একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্যও তদন্তে উঠে এসেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, অর্থের জোগান এবং পুরো নেটওয়ার্ক উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন (২৫), মিঠু ওরফে ধামা ইলিয়াছ (৪৯), শামীম (২৮), আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫) এবং সাফায়েত হোসেন (২৪)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখাউড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণে জালিয়াতি

আখাউড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণে জালিয়াতি

৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি

নাহিদ ইসলাম বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি

‘অমর প্রেম’ তটিনী-পার্থর

‘অমর প্রেম’ তটিনী-পার্থর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App