গোমস্তাপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ চান স্থানীয়রা
মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম
ছবি: ভোরের কাগজ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর কেডিসি পাড়াসহ আশপাশের এলাকায় মাদক, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে মানববন্ধন করেছে রহনপুর মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মুল কমিটি
বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) বেলা ১১টা দিকে রহনপুর রেল স্টেশনের সামনেসহ পৌর এলাকার গুরুত্বপূর্ণস্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে রহনপুর মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মুল কমিটি। এতে বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, ক্রীয়া ব্যক্তিত্ব আলতাব উদ্দিন লালান, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাসুম, বিএনপির নেতা এনায়েত করিম তোকি, প্রসাদপুর ফাজিল মাদ্রাসা সুপার আব্দুল হাই সিদ্দিক কামাল, সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, বিএনপর রহনপুর পৌর শাখার আহবায়ক এনায়েত করিম তোকি, জামায়াতের নেতা মো. তরিকুল ইসলাম বকুল, জামাতে ইসলামী উপজেলা আমির ইমামুল হোদা, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, রহনপুর রেল বন্দর বাস্তবায়ন কমিটির আহবায়ক, নাজমুল হুদা খান রুবেল, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সভাপতি ও মাদক, ছিনতাই, অনৈতিককার্যকলাপ বিরোধী কমিটির আহবায়ক মো. শামীম রেজা, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রহনপুর কেডিসি পাড়ায় মাদক কারবারি চক্রের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এদের বিরুদ্ধে কিছু করতে ও বলতে গেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে গাঁজা, ইয়াবা, হেরোইন গ্রহণ করছে প্রকাশ্যে। এতে এলাকার তরুণ ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
