×

চট্টগ্রাম

গাঁজা বিক্রির সময় ধরা খেলেন বাবা-ছেলে

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা)

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম

গাঁজা বিক্রির সময় ধরা খেলেন বাবা-ছেলে

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে গাঁজা বিক্রির সময় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা ও নগদ ৩২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উত্তরপাড়া এলাকার তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলী (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মো. আবদুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স উত্তরপাড়ায় অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রির অভিযোগে তারু মিয়া ও শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা ও নগদ ৩২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাবা-ছেলের নেতৃত্বে এলাকায় একটি মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। তাদের মাধ্যমে মাদক ছড়িয়ে পড়ায় এলাকার যুবসমাজের একটি অংশ বিপথগামী হচ্ছিল বলেও অভিযোগ করেন স্থানীয়রা। বাবা-ছেলের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন কয়েকজন বাসিন্দা।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App