×

চট্টগ্রাম

সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম

সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ

ছবি: ভোরের কাগজ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শপথ নিয়েছেন হাজারো মানুষ। সোমবার বিকেলে উপজেলার চর জুবলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন বাজারে ‘সুবর্ণচর মাদকমুক্ত প্ল্যাটফর্ম’-এর উদ্যোগে আয়োজিত র‌্যালি ও সমাবেশে এই শপথ গ্রহণ করা হয়। শপথ বাক্য পাঠ করান চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক।

সমাবেশে চর জিয়া উদ্দিনের সভাপতি ও বিএনপি নেতা জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান। 

সমাবেশে চর জিয়া উদ্দিন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী, চর জুবলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ছবি: ভোরের কাগজ

বক্তারা বলেন, একসময় চর জিয়া উদ্দিন এলাকায় জলদস্যু ও বনদস্যুদের দৌরাত্ম্য থাকলেও ২০০১ সালে বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কঠোর পদক্ষেপের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনেন। তবে সাম্প্রতিক সময়ে আবারও এলাকাটি সন্ত্রাস, চুরি-ডাকাতি ও মাদক বাণিজ্যের ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী হওয়ায় বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে এবং তারা স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের চত্রছায়ায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 

বক্তারা আরও বলেন, বর্তমানে মাদকের ভয়াবহ বিস্তারের ফলে যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের সক্রিয় সহযোগিতা কামনা করা হয় এবং চর জিয়া উদ্দিন এলাকায় একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি তোলা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওসি রফিকুল হাসান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে পুলিশের কিছু সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এই জনপদকে নিরাপদ রাখতে আপনাদের সবাইকে সচেতন হতে হবে। আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন। কোথাও মাদক সেবন বা বেচাকেনার ঘটনা দেখলে দ্রুত পুলিশকে জানাবেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাবেশ শেষে উপস্থিত দুই সহস্রাধিক নারী-পুরুষ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার শপথ গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App