×

চট্টগ্রাম

কাজের সময় ফোন ব্যবহার, শ্রমিককে কুপিয়ে খুন করলেন সহকর্মী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

কাজের সময় ফোন ব্যবহার, শ্রমিককে কুপিয়ে খুন করলেন সহকর্মী

ফাইল ছবি

কাজের সময় ফোন ব্যবহারকে কেন্দ্র করে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি, এরপর ধারালো দা দিয়ে সহকর্মীর ঘাড়ে কোপ। বান্দরবানের টংকাবতীতে এমন তর্কের পর প্রাণ গেল শ্রমিক মো. নাসিরের। ঘটনার পর থেকে অভিযুক্ত সহকর্মী মো. মানিক পলাতক রয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার টংকাবতী ইউনিয়নে একটি আমবাগান থেকে নাসিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টংকাবতী ইউনিয়নে ব্রিকফিল্ড বাজারের পূর্ব পাশে মেন তাং ম্রো মেম্বারের আমবাগানে ইউসুফ মাঝির অধীনে আটজন শ্রমিক পরিচর্যার কাজ করছিলেন। কাজের সময় ফোন ব্যবহার নিয়ে নাসির ও মানিকের মধ্যে কথা-কাটাকাটি হয়। তাদের মধ্যে হাতাহাতিও হয়। একপর্যায়ে মানিক তার হাতে থাকা ধারালো দা দিয়ে নাসিরের ঘাড়ে কোপ দেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল, প্রজ্ঞাপন জারি

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত মানিক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App