ফেনীতে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তা নিহত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
প্রতীকী ছবি
ফেনীর দাগনভূঞা জিরোপয়েন্টে কাভার্ডভ্যানের ধাক্কায় জোবায়দা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান জব্দ ও এর চালককে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়দা আক্তার দাগনভূঞা ব্র্যাক অফিসের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চরলক্ষীগঞ্জ গ্রামের ডাক্তার বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়দা আক্তার সহকর্মী নুরুজ্জামানের সঙ্গে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি পেছন থেকে ছিটকে পড়ে যান। এ সময় কাভার্ড ভ্যানের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, “ঘাতক কাভার্ড ভ্যান জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।
