×

চট্টগ্রাম

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের সমাবেশ

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের সমাবেশ

ছবি: সংগৃহীত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সমাবেশ ও মিছিল করেছে যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে পৌর মুক্তমঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে যুবদলের নেতাকর্মীরা ছাড়াও সেচ্চাসেবক দল শ্রমিক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।শহরের আদর আলী কমপ্লেক্সের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সমাবেম অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়া, পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন ও উপজেলা যুবদল নেতা জিয়াউল হাসান খান সানি।

সমাবেশে বক্তরা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে একটি মহল বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের বিরুদ্ধে মোকাবেলা করবে। এনসিপির তথাকথিত নেতাদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন। কোনো ভাবেই এসব সন্ত্রাসী ও জঙ্গিবাদের হাতে দেশ তুলে দেয়া যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঋতু পরিবর্তনে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয় ঋতু পরিবর্তনে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত শিক্ষার্থীরা

৪৭ বছরের পুরোনো লোগো বদলাচ্ছে জামায়াতে ইসলামী

৪৭ বছরের পুরোনো লোগো বদলাচ্ছে জামায়াতে ইসলামী

জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরবে না

শফিকুর রহমান জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরবে না

ফেসবুক পোস্ট দিয়ে দল ছাড়লেন ছাত্রদল নেতা

ফেসবুক পোস্ট দিয়ে দল ছাড়লেন ছাত্রদল নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App