×

চট্টগ্রাম

চলন্ত সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম

চলন্ত সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

ছবি: এআই নির্মিত

মীরসরাইয়ে চলন্ত সিএনজি অটোরিকশায় দরবেশ সেজে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী হালিমা বেগম (৬০) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

হালিমা বেগম জানান, সকালে সিএনজিযোগে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চালক তাঁকে একা পেয়ে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। একই সময়ে মুঠোফোনে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে।

কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকা থেকে দরবেশের বেশে এক ব্যক্তি ওই সিএনজিতে ওঠেন। তিনি চালকের আগে করা প্রশ্নগুলোর সূত্র ধরে বৃদ্ধার সঙ্গে কথা বলতে থাকেন।

একপর্যায়ে ওই ব্যক্তি ‘শয়তানের নিঃশ্বাস লাগানো’ করে একটি পাঁচ টাকার নোট তাঁর নাকের কাছে ধরেন। এরপরই হালিমা বেগম অচেতন হয়ে পড়লে তাঁর পরনে থাকা প্রায় সাড়ে ৪ আনা স্বর্ণালংকার (যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা) খুলে নেন। পরে তাঁকে মহাসড়কের মস্তাননগর নাহার এগ্রোর সামনে নামিয়ে দিয়ে চালক ও দরবেশ বেশধারী ব্যক্তি দ্রুত সেখান থেকে সটকে পড়েন বলে জানান ওই বৃদ্ধা।

হালিমা বেগম আরও জানান, জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন তাঁর স্বর্ণালংকার নেই। পরে তিনি মেয়ের বাড়িতে পৌঁছে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

বড়পুকুরিয়া কয়লা খনি স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App