×

পোশাকশিল্প

পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমইএ কার্যালয়ে বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৬:০০ পিএম

পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমইএ কার্যালয়ে বৈঠক

ছবি: ভোরের কাগজ

নিরাপত্তা ও পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে সাধারণ সদস্যরা বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিজিএমইএয়ের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্র, জনতা এবং প্রশাসনের যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্যলাভ কামনা এবং শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সভায় সাধারণ সদস্যরা গতকাল (বুধবার ৭ আগস্ট) বিজিএমইএয়ের প্রধান কার্যালয়ে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, মতের ভিন্নতা থাকলেও ব্যবসায়িক সংগঠনে প্রচলিত নিয়মের বাইরে অশোভনীয়ভাবে সংস্কার দাবী কোনোমতেই গ্রহনযোগ্য নয়। তারা বিজিএমইএয়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বিদেশী ক্রেতাদের কাছে শিল্প ও বিজিএমইএ বিষয়ে নিঃসন্দেহে নেতিবাচক বার্তা যাবে, যা শিল্পের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়।

আরো পড়ুন: পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে শ্যাম বাজারে ডিজির তদারকি

সভায় শিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো সহ শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। 

বৈঠকে ব্যাংকে তারল্যের সঙ্কট হওয়ায় সময় অনুযায়ী শ্রমিকদের মজুরি প্রদানে উদ্যোক্তাগনকে কিভাবে বেগ পেতে হচ্ছে, তা নিয়ে তারা উৎকন্ঠা প্রকাশ করেন। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক হওয়ার আগেই কিভাবে কারখানা ভাংচুরের ঝুঁকি নিয়ে নিজস্ব ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করে কারখানার কার্যক্রম অব্যাহত রাখা যায়, সে ব্যাপারেও তারা মতবিনিময় করেন।

বৈঠকে চট্রগ্রাম বন্দর পরিস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিল্পের পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন- সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি আরশাদ জামাল দীপু, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালকরা এবং পোশাক শিল্পের উদ্যোক্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App