×

সারাদেশ

কুমিল্লার নাঙ্গলকোটে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১ শিশু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৯:১১ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১ শিশু

ফাইল ফটো

কুমিল্লার নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বিরুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেলে ওই গ্রামের মাঠে হিলিয়াম গ্যাস দিয়ে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। এসব বেলুন দেখতে শিশুসহ গ্রামের মানুষ সেখানে ভিড় জমায়। এ সময় সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে অনেকের মাথা ও চোখ থেঁতলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব জানান, ৪১ জন রোগী এ হাসপাতালে ভর্তি হয়েছেন। ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ এবং সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App