×

সারাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:১০ পিএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

ছবি: সংগৃহীত

মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ভোর থেকে ঘন কুয়াশায় চারদিক ঢেকে আছে। রাতভর জেলায় বৃষ্টির মতো কুয়াশা পড়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে।

জানা গেছে, সোমবার ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শৈত্য প্রবাহ কয়েকদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র। সেখানে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

এদিকে হাসপাতালগুলোতে শীতজনিত কারণে বয়স্ক ও শিশু রোগীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

এছাড়া দিনাজপুরে ৯, রংপুরে ১০, কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৪, নওগাঁয় ১০, রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App