×

সারাদেশ

চুরির অপবাদ দেওয়ায় ১০ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৩:৩২ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে ডাব চুরির অপবাদ সইতে না পেরে নাহিদ হাসান শান্ত (১৬) নামে এক কিশোর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সোমবার (২১ মার্চ) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দশম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের মা নাজমা বেগম বলেন, শবে বরাতের রাতে আমার ছেলে শান্ত ও তার কয়েকজন বন্ধু ডাব পাড়ার জন্য আমাদের নিজবাড়ির গাছে উঠে। এ সময় প্রতিবেশী মৃত আব্দুল গফুরের ছেলে হাবলু মিয়া ও তার স্ত্রী রুনা ঘটনাস্থলে গিয়ে শান্তকে ডাব পাড়ার কারণে গালাগাল এবং শান্তর বন্ধু রাসেলকে মারধর করে। এ ঘটনায় পরদিন রাসেলের বাবা একই গ্রামের টুক্কু মিয়া ক্ষিপ্ত হয়ে শান্তর পরিবারকে হুমকি দিয়ে যায়। অপরদিকে কিছুদিন আগে হাবলুর বাড়ির মোটর চুরির ঘটনার সঙ্গেও শান্তকে জড়ায় হয়। এসব চুরির অপবাদে শান্ত অভিমান করে সোমবার বিকেলে নিজঘরের ধর্ণার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।

অভিযোগ অস্বীকার করে হাবলু মিয়ার স্ত্রী রুনা বেগম বলেন, শান্তর পরিবারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ডাবগাছটি শান্তদেরই, ডাব চুরির সঙ্গে সে জড়িত ছিল না। তবে ওর বন্ধুরা রাতের বেলায় গাছে উঠায় দুর্ঘটনা হতে পারতো বলে প্রতিবেশী হিসেবে কিছু কথা বলেছিলাম।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App