×

সারাদেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় ৮ বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৮:২০ পিএম

ভোলার বোরহানউদ্দিনে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানো মামলায় বাপন দাস নামে একজনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল। রবিবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এ রায় দেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি ইসতাক আহমেদ রুবেল জানান, বাপন দাসকে ৩৪ ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড, ২৮/১ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৩১/১ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

২০১৯ সালের ১৮ অক্টোবর বিপ্লব চন্দ্র শুভ নামে একটি ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। ওই দিনই বিপ্লব চন্দ্র তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে ভোলার বোরহানউদ্দিন থানায় জিডি করেন। পুলিশ বিপ্লব চন্দ্র, ইমন, রাফসান নামে ৩ জনকে গ্রেপ্তার করে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই তিনজনকে অব্যাহতি দেয়া হয়।

অপরদিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২০২০ সালের ২৬ জানুয়ারি এ ঘটনার সঙ্গে জড়িত বাপন দাস নামে একজন হ্যাকারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ১৬৪ ধারায় জবাববন্দি দেন। আদালতে তার বিরুদ্ধে ২০২১ সালের ১ আগস্ট অভিযোগপত্র দেয়া হয়।

এর আগে ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে তৌহিদী জনতা বিক্ষোভ করেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। গুলিতে ৪ জন নিহত হন। ওই ঘটনায় বোরহানউদ্দিন থানায় আরও দুটি মামলা দায়ের হয়; যা এখনো আদালতে বিচারাধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App