×

সারাদেশ

হাটহাজারীতে বাস-ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১২:২৪ পিএম

হাটহাজারীতে বাস-ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শনিবার ভোরে চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকার (খন্ডলিয়ার ঘাটা) নামক স্থানে বাস ও ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী নিকাশ বড়ুয়া ও রিকশাচালক আবদুল কাদের।

নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ ওমর ফারুক এর সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে রিকশা নিয়ে নাজিরহাট থেকে মাছ নিয়ে সরকারহাটের দিকে যাচ্ছিলেন তারা। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকার খন্ডলিয়ার ঘাটায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস ওই ব্যাটারি রিকশাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এর আগে শুক্রবার নাজিরহাট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ শাহদাত হোসেন নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App