×

সারাদেশ

মুহিতকে শেষ শ্রদ্ধা জানাতে সিলেটে মানুষের ঢল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২২, ০১:২৩ পিএম

মুহিতকে শেষ শ্রদ্ধা জানাতে সিলেটে মানুষের ঢল

রবিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল। ছবি: ভোরের কাগজ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে। একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তি, বিশিষ্টজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হন।

রবিবার (১ মে) দুপুর ১২টায় তার মরদেহ ধোপাদিঘীর পাড় হাফিজ কমপ্লেক্সের বাসা থেকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। এ সময় তার ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে তার নামাজে জানাজা শেষে নগরীর রায়নগর পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। সেখানে তার বাবা অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে মুহিতের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান সিলেটের পথে রওয়ানা হয়ে রাত ৯টা ৫০ মিনিটের দিকে নগরের হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়। সেখানে মরদেহ গ্রহণ করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশের সাবেক ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১৪ মার্চ সর্বশেষ সিলেটে এসেছিলেন সাবেক এই অর্থমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App