×

সারাদেশ

আগামী ৭ দিন জাফলংয়ে প্রবেশ করা যাবে বিনামূল্যে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২২, ০৯:৪৪ পিএম

আগামী ৭ দিন জাফলংয়ে প্রবেশ করা যাবে বিনামূল্যে

ছবি: সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, ঈদ উপলক্ষে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের আগামী ১ সপ্তাহ বিনা টিকেটে পর্যটকেরা ডুকতে পারবেন। তিনি বলেন, জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) এ তথ্য নিশ্চিত করে পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে ডিসি আরও বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে আগামী ৭ দিন জাফলংয়ের প্রবেশ ফি ফ্রি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা নির্বাহী অফিসারকে আমি দিয়েছি। এছাড়াও এ ঘটনার সঠিক তথ্য দিয়ে ইউএনও-কে ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছি।’

এরআগে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকরদের সঙ্গে কাউন্টার লোকজনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠি-শোটা দিয়ে পর্যটকদের পেঠাতে শুরু করে। তখন পাশে থাকা একজন তরুণী ও কোলে থাকা শিশু বাচ্চা নিয়ে একজন মহিলা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় স্বেচ্ছাসেবকেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App