×

সারাদেশ

আত্রাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরল দুই কিশোরের প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২২, ১০:০৪ এএম

আত্রাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরল দুই কিশোরের প্রাণ

প্রতীকী ছবি

নওগাঁর আত্রাই উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) রাত আটটার দিকে উপজেলার থাঐপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাঁচুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের রতনের ছেলে রাকিব (১৭) ও নাটোরের আব্দুলপুর লালপুর গ্ৰামের আমিরের ছেলে শুভ (১৭)। নিহত শুভ উপজেলার সাহেবগঞ্জ সরদার পাড়া নানার বাড়িতে থাকতেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানায়, রাকিব ও শুভ মোটরসাইকেল চালাচ্ছিলেন। উপজেলার থাঐপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খায়‌। এতে করে মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে রাস্তায় পড়ে যান। পরে আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয়। রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। চলাচলরত অবস্থায় বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App