×

সারাদেশ

ঈশ্বরগঞ্জ হাসপাতালের ৩৪ চিকিৎসকের কেউই আসেননি সময়মতো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০১:২০ পিএম

ঈশ্বরগঞ্জ হাসপাতালের ৩৪ চিকিৎসকের কেউই আসেননি সময়মতো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালের বর্হি: বিভাগ। ছবি: ভোরের কাগজ

সরকারি নির্দেশনা মোতাবেক হাসপাতালে সকাল ৮টা থেকে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিত থাকার কথা থাকলেও ওই নির্দেশনার তোয়াক্কা করছে না ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতাল।

বুধবার (২৪ আগস্ট) সকালে সরেজমিন হাসপাতালে গিয়ে পাওয়া যায়নি কোন চিকিৎসক, কর্মচারীকে। এমন কি জরুরী বিভাগেও ছিলনা কেউ। বাড়ান্দায় চিকিৎসা নিতে অপেক্ষমান ছিলেন অনেক রোগী।

জরুরী বিভাগের সামনে বসা ছিলেন উপজেলা হাসপাতাল হতে ২০ কিলোমিটার দূর আঠারবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা দোলনা বেগম জানান, আমার কন্যা স্বপ্না বেগম প্রসব ব্যাথায় কাতরাচ্ছে, অনেক্ষন ধরে বসে থেকেও কাউকেই পাইনি।

হাসপাতাল বর্হিবিভাগ, টিকিট কাউন্টার, ফার্মেসী, প্যাথলজি, এক্স-রে বিভাগ, সেনেটেরী অফিস, পরিবার পরিকল্পনা অফিস ও আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র ছিলো তালাবদ্ধ অবস্থায়। এ হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৩৪ জন চিকিৎসক রয়েছেন। কিন্তু কেউ উপস্থিত ছিলেন না।

হাসপাতালে সাংবাদিকদের উপস্থিতি জানতে পেরে সকাল ৮:২৩ মিনিটে হাসপাতালে ছুটে আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান। এ সময় হাসপাতালে কোন চিকিৎসকের উপস্থিতি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সময় হলেতো আসবেই। আপনারা সকাল ৮টায় চলে আসছেন ডাক্তার আসছে কিনা দেখতে! তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনাদের চিনে রাখলাম, আপনাদের চিকিৎসার ক্ষেত্রেও আমরা এভাবেই দেখবো।

হাসপাতালের সামনে দাড়িয়ে ডা. নূরুল হুদা খানের সাথে কথা বলার সময় সেখানে একজন চিকিৎসক এসে উপস্থিত হন। ৮:৫৪ মিনিটে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, টি এইচ এ ডা. নুরুল হুদা কী হাসপাতালে আছে? বিষয়টি আমি দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সাথে কথা হলে তিনি বলেন, হাসপাতালের নিয়ম অনুযায়ী সকাল ৮ টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত চিকিৎসকদের  উপস্থিত থাকার কথা। এমন উপস্থিতি অত্যান্ত দুঃখজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App