×

সারাদেশ

রুমার গহীন অরণ্যে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:১২ এএম

রুমার গহীন অরণ্যে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলি

বান্দরবান। ফাইল ছবি

বান্দরবানের রুমা উপজেলায় জনসংহতি সমিতি (জেএসএস) এবং বম পার্টি হিসেবে কুখ্যাত কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ-এর মধ্যে পাহাড়ের গহীণ অরণ্যে গোলাগুলি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল বুধবার ভোর রাতে পাইন্দু ইউনিয়নের দুর্গম আলেচুপাড়া ও তংমকপাড়ার মাঝামাঝি স্থানে সশস্ত্র এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গোলাগুলির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, পাহাড়ে দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কতজন মারা গেছে বা হতাহত হয়েছে তা জানা যায়নি। কিন্তু আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ভোর রাত প্রায় সাড়ে ৩টায় হঠাৎ করে আলেচুপাড়া ও তংমকপাড়ার মাঝামাঝি জায়গায় গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় দুপক্ষের মধ্যে আধ ঘণ্টার মতো তুমুল গোলাগুলি হয় বলে জানান তারা। তবে ভয়ে আতঙ্কে কেউ ঘরের বাইরে বের হননি। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।

পাইন্দু ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মংছো মারমা বলেন, গোলাগুলি হয়েছে শুনেছি। কিন্তু কতজন আহত কিংবা নিহত হয়েছে তা এখনো জানা যায়নি।

রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, গোলাগুলির বিষয়ে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত আহত ও নিহত হয়েছে কিনা সে ব্যাপারে জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App