×

সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেল একসঙ্গে ৯ জনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:২০ পিএম

বজ্রপাতে প্রাণ গেল একসঙ্গে ৯ জনের

প্রতীকী ছবি।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে একসঙ্গে ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চপ্রসি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

নিহতদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন- উল্লাপাড়া পৌরসভার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৬০), মুন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬২), শাহীন (৩২) এবং মাটিকোড়া গ্রামের কুদ্দুস (৬০) ও শাহআলম (৪২)। মৃত বাকি ২ জনের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, মাটিকোড়া গ্রামের মাঠে বীজতলা থেকে ধানের চারা তুলছিলেন ১৩-১৪ জন কৃষি শ্রমিক। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা সবাই মাঠের একটি শ্যালোমেশিনের ঘরে আশ্রয় নেন। ওই শ্যালোমেশিনের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App