×

জাতীয়

ভোরেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি, আরও ৩ অঞ্চলে ঝড়ের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম

ভোরেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি, আরও ৩ অঞ্চলে ঝড়ের আভাস

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার (১১ নভেম্বর) ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়। কর্মব্যস্ত মানুষ ঘর থেকে বের হওয়ার আগেই রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়।

এদিন ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বুধবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বিকেল পর্যন্ত আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে। সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

মৌসুমের এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমার পাশাপাশি প্রকৃতিতে শীতের আমেজ বাড়তে পারে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরি কত?

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরি কত?

‘শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’

‘শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’

রাজধানীর যেসব এলাকায় বুধবার মার্কেট বন্ধ

রাজধানীর যেসব এলাকায় বুধবার মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App