×

সারাদেশ

নিরাপদ সড়ক দিবসে শান্তিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১১:০৩ এএম

নিরাপদ সড়ক দিবসে শান্তিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

শনিবার সকাল ১০টায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা পরিষদ। ছবি: ভোরের কাগজ

‘আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে প্রচারাভিযানে যুক্ত হয়।

পরবর্তী আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, আনসার ভিডিপির স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ। একই সময় উপজেলা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App