×

সারাদেশ

রাজশাহীতে এবার বন্ধ তিন চাকার যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ০৩:৫৫ পিএম

রাজশাহীতে এবার বন্ধ তিন চাকার যান

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে সিএনজিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার, হিউম্যান হলার ও লেগুনা ধর্মঘট ডাকা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজশাহীতে এবার বন্ধ তিন চাকার যান

ফাইল ছবি

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে চলমান বাস ধর্মঘটের মধ্যেই এবার সিএনজিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার, হিউম্যান হলার ও লেগুনা ধর্মঘট ডাকা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

মিশুক-সিএনজি মালিক সমিতি সূত্র জানায়, দুই দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। তাদের দাবিগুলো হচ্ছে, মহাসড়কে অবাধে চলাচল করতে দিতে হবে। বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্তি সহজ ও হয়রানিমুক্ত করতে হবে। এই দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

রাজশাহী মিশুক-সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি আহসান হাবিব বলেন, সিএনজিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার, হিউম্যান হলার ও লেগুনা জেলার অভ্যন্তরীণ রুটে চলাচল করে। কিন্তু সকল সড়কে আমরা অবাদে চলাচল করতে পারি না। এছাড়াও নতুন অটোরিকশা কেনা হলে তার রেজিস্ট্রেশন করতে হয়রানির শিকার হতে হয়। এ কারণে আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।

এর আগে মহাসড়কে নছিমন-করিমন-ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের আগে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় বিএনপির নেতাকর্মীরা অটোরিকশাসহ তিন চাকার যানে রাজশাহীতে আসছিলেন। সাধারণ যাত্রীদেরও বাসের বিকল্প হিসেবে তিন চাকার যানই ছিল একমাত্র ভরসা। এবার তাও বন্ধ করে দেয়া হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক, পাশে থাকার আশ্বাস

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক, পাশে থাকার আশ্বাস

সারা দেশে ভারি বৃষ্টির আভাস

সারা দেশে ভারি বৃষ্টির আভাস

পর্নো ভিডিও বানিয়ে ৩৫০০ টাকায় দিতেন ‘লাইফটাইম মেম্বারশিপ’

পর্নো ভিডিও বানিয়ে ৩৫০০ টাকায় দিতেন ‘লাইফটাইম মেম্বারশিপ’

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App