×

সারাদেশ

সরিষাবাড়ীতে বিদুৎস্পৃষ্টে দাদা-নাতীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৫:০০ পিএম

সরিষাবাড়ীতে বিদুৎস্পৃষ্টে দাদা-নাতীর মৃত্যু

ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদা নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবর মৃত হাউজ আলী আকন্দের ছেলে ও কাওসার রাজু মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কান্দারপাড়া গ্রামের মজিবর রহমান তার তার ছেলের ঘরের নাতি কাওসারকে কাঁধে নিয়ে মঙ্গলবার বাড়ির পাশের জমিতে বিদ্যুৎ চালিত সেচ পাম্পের কাছে যান। এ সময় দাদার কাধে থাকা নাতি কাওসার পল্লী বিদ্যুৎতের লাইনের তার হাত দিয়ে ধরলে সঙ্গে সঙ্গে তারে জড়িয়ে পড়ে। এসময় কাওসারকে উদ্ধার করতে গেলে দাদা মজিবর রহমানও বিদ্যুৎপৃষ্ট হন। এ ঘটনার কিছুক্ষণ পর সেচপাম্পের কাছে তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সিমান্ত সাহা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহাব্বত কবীর বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন করে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App