×

সারাদেশ

নড়াইলে জনতার মুখোমুখি এমপি মাশরাফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৯:২৪ এএম

নড়াইলে জনতার মুখোমুখি এমপি মাশরাফি

ছবি: ভোরের কাগজ

নড়াইল-২ আসনের এমপি ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল তারকা মাশরাফি বিন মুর্তজা তার নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হাজির হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় নড়াইল সদর উপজেলার হবখালী হাড়িগড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে জনতার মুখোমুখি হাজির হন তিনি। হবখালী ইউনিয়নবাসী এই অনুষ্ঠানের আয়োজন করে।

হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্যা জানান, জনতার মুখোমুখি অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এলাকার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন এবং তাৎক্ষণিক সেসব প্রশ্নের উত্তর দেন মাশরাফি।

এ বিষয়ে জানতে নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজাকে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা গোলাম মুর্তজা স্বপন বলেন, দীর্ঘ চার বছরে এমপির কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়া নিয়ে সরাসরি প্রশ্ন করছেন এলাকাবাসী এবং উত্তর দিচ্ছেন এমপি মাশরাফি।

প্রসঙ্গত, শুধু হবখালী ইউনিয়নই নয়, পর্যায়ক্রমে নির্ধারিত দিনে নিজ নির্বাচনী আসনের ২০টি ইউনিয়নে জনতার মুখোমুখি হবেন মাশরাফি। নিজ নিজ ইউনিয়নের সাধারণ জনগণ এর আয়োজন করবে। এতে যেকোনো রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App