×

সারাদেশ

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:৩৫ পিএম

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলির (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল এন্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা ও গার্ড অব অনার শেষে দাঁড়িপাতা স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পরে নামাজে জানাজা শেষে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আসমা খাতুন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান, সাবেক জেলা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম (সোনাদ্দি), বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল ও স্থানীয় জনসাধারণ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App