×

সারাদেশ

আমতলীতে ৩৬০ কেজি জাটকা জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৫:৩০ পিএম

আমতলীতে ৩৬০ কেজি জাটকা জব্দ

ছবি : ভোরের কাগজ

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে প্রায় ৩৬০ কেজি পরিমাণ জাটকা জব্দ করেছেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

রবিবার (১ জানুয়ারি) রাত একটায় পটুয়াখালী'র মহিপুর থেকে আগত একটি টমটম থেকে জাটকাবিরোধী মোবাইল কোর্ট এই জাটকা জব্দ করে।

জব্দকৃত জাটকা উপজেলার সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন এতিমখানা ও দুস্থ-অসহায়দের মাঝে বিতরণ করা হয় এবং জাটকা পরিবহনের অপরাধে ভটভটি চালকসহ দুইজনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন (১৯৫০) অনুযায়ী দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার জনাব হালিমা সরদার, কৃষি অফিসার সি এম রেজাউল করিম, সমাজসেবা অফিসার মো. মানজুরুল হক কাউসার, মেরিন ফিশারিজ অফিসার জনাব এস এম ফারাহ, উপজেলা প্রশাসন, আমতলী থানা পুলিশ ও মৎস্য অফিসের সদস্যবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App