×

সারাদেশ

কারাগারে প্রধানমন্ত্রী হত্যাচেষ্টা মামলার আসামির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ১২:৩৩ পিএম

কারাগারে প্রধানমন্ত্রী হত্যাচেষ্টা মামলার আসামির মৃত্যু

ফাইল ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি মো. আবুল হোসেন ওরফে খোকন (৫৫) নামের একজন মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-২) তার মৃত্যু হয়।

জানা যায়, আবুল হোসেন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন। তিনি বরিশালের কোতয়ালী থানার রাজধর এলাকার আবদুল খালেকের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের (পার্ট-২) সুপার আমিরুল ইসলাম জানান, হরকাতুল জিহাদ সদস্য মো. আবুল হোসেন শুক্রবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে সকাল ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আবুল হোসেনের পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App