×

সারাদেশ

কুতুবদিয়ায় বাইক চাপায় বৃদ্ধ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৪:৩৫ পিএম

কুতুবদিয়ায় বাইক চাপায় বৃদ্ধ নিহত

ফাইল ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় ঘিলাছড়ি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মোক্তার আহমেদ (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে আজম রোডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির কাছে আজম সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় উত্তর দিক থেকে আসা একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব‍্যরত চিকিৎসক মোক্তার আহমেদকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App