×

সারাদেশ

আগুন পোহাতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০১:২৩ পিএম

আগুন পোহাতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধার

কমলা বেগম। ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের সিঙ্গাইরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে কমলা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলা পৌর এলাকার আজিমপুর মহল্লায় এ ঘটনাটি ঘটে।

নিহতের পারিবার জানায়, উপজেলার আজিমপুর গ্রামের মৃত গোপাল খানের স্ত্রী বৃদ্ধা কমলা বেগম (৮৫) শনিবার সন্ধ্যায় শীত নিবারণের জন্য ঘরের মধ্যে মাটির মাত্রে আগুন পোহাচ্ছিল। ওই আগুন থেকে তার কাপড়ে আগুন লাগলে দগ্ধ হয়ে মারা যান কমলা।

নিহতের ভাই ফজলু জানান, তার বোন আগের দিনের মানুষ। লোকজনের সামনে যেতো না। সবসময় ঘরের ভিতরে থাকতো। আগুন পোহাতে গিয়ে হঠাৎ তার কাপড়ের আঁচলে আগুন ধরেছিলো। ভয়ে হয়তো তিনি দৌড়ে ঘরের বাইরে বের হয়েছিলেন। দৌড়ানোর কারণে সারা শরীরে আগুন লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App