×

সারাদেশ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৯:৩৩ এএম

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নাছিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত আরও পাঁচজন আহত হয়েছে।

নিহত বিজিবি সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের নইমুদ্দিনের ছেলে। তিনি নওগাঁ ১৬ ব্যাটালিয়ানে হাবিলদার পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাটগামী সিএনজির সঙ্গে অপরদিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা বিজিবি সদস্য মোস্তাফিজুরের মৃত্যু হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিকটস্থ ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সোলেমান আলী বিজিবি সদস্য মোস্তাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁ ব্যাটেলিয়নে কর্মরত ওই বিজিবি সদস্য সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইন (২০১৮) অনুযায়ী মামলা দায়েরের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App