×

সারাদেশ

শান্তিগঞ্জে নোয়াখালী প্রিমিয়ার লীগ সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১০:৩১ এএম

শান্তিগঞ্জে নোয়াখালী প্রিমিয়ার লীগ সম্পন্ন

ছবি: ভোরের কাগজ

শান্তিগঞ্জ উপজেলায় নোয়াখালী প্রিমিয়ার লীগ (এনপিএল) সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় ফাইনাল খেলা শুরু হয়ে শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। পরে খেলোয়ারদের পুরস্কার ও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা প্রদান করেন অতিথিরা।

বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অষ্টম নোয়াখালী প্রিমিয়ার লীগ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনির উদ্দিন।

আলী আহমদ সুজনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফাউন্ডেশনের কর্ণধার কামাল হোসেন, খেলোয়ার আবু তাহের সনি ও তাকবীর হোসেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি দাস, মনিন্দ্র দাস, রতন কুমার দাস, হাসান মিয়া, আবদুল কাদির, খোকা রঞ্জন দাস, হানিফ উল্লাহ্, অবনী সূত্রধর, শফিক চৌধুরী, আবদুল হক, গৌরাঙ্গ দাশ, নোয়াখালী বাজার কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, শান্তিগঞ্জ এনজেবি’র সভাপতি- খছরুজ্জামান পাবেল, আওয়ামী লীগ নেতা শাহীনুর আলম শাহীন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুহীন আহমদ দুদু ও কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক মাজহারুল ইসলাম মঈনুল প্রমুখ।

সাত দলের লীগ পদ্ধতির এ খেলায় ফাইনালে মুখোমুখি হয় রাইজিং সুপার স্টার বনাম তৌফিক ফাইটার্স। ষোলো ওভারের শর্ট ফর্মেটের এ খেলায় রাইজিং সুপার স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে তৌফিক ফাইটার্স। খেলা পরিচালনা করেন সোয়েব আহমদ মারুফ ও সোহাগ আহমদ, ধারা বিবরণী করেন শিব্বির আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App