×

সারাদেশ

দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:৩০ পিএম

দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের চাপায় বাখরাবাদ গ্যাস লিমিটেডের গাড়ি চালক নিহত হয়েছে। নিহত চালক আবদুল কাদেরের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে মহাসড়কের উপজেলার বারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আবদুল কাদের (৫৫) বাখরাবাদ গ্যাস লিমিটেডের সেফটি বিভাগের পাজারো গাড়ি চালক। তার বাড়ি কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর গ্রামে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও বাখরাবাদ গ্যাস সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে একটি ভিজিল্যান্স টিম অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে দাউদকান্দির বারাপাড়ায় যায়। চালক আবদুল কাদের তার পাজেরো গাড়িটি থামিয়ে মহাসড়কের পাশে দিয়ে পায় হেঁটে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানা ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, একটি কাভার্ডভ্যান বাখরাবাদ গ্যাসের চালক আবদুল কাদেরেরকে চাপা দিয়ে চলে যায়। লাশ পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের

হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের

দেওয়ানি মামলার জট কমাতে সংস্কার কার্যক্রম জোরদার করছে সরকার

আইনমন্ত্রী দেওয়ানি মামলার জট কমাতে সংস্কার কার্যক্রম জোরদার করছে সরকার

ঘনিষ্ঠ দৃশ্যের নামে হেনস্তা, মুখ খুললেন অভিনেত্রী

ঘনিষ্ঠ দৃশ্যের নামে হেনস্তা, মুখ খুললেন অভিনেত্রী

বেনাপোল সীমান্তে ভারতীয় সিরাপসহ আটক ৩

বেনাপোল সীমান্তে ভারতীয় সিরাপসহ আটক ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App