×

সারাদেশ

লালমনিরহাট সীমান্তে স্বর্ণের বারসহ একজন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৪০ পিএম

লালমনিরহাট সীমান্তে স্বর্ণের বারসহ একজন আটক

ছবি: ভোরের কাগজ

লালমনিরহাটের আাদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী সীমান্ত দিয়ে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সাড়ে ৪কোটি টাকার স্বর্ণেররবার পাচারের সময় আজিজার রহমান (৬৮) নামের একজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় তাকে স্বর্ণের বার সহ আটক করে দীঘলটারী বিওপি ফাড়ির বিজিবি সদস্যরা। আটক আজিজার রহমান দুর্গাপুর ইউনিয়নের বানিয়াটারী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দীঘলটারী সীমান্তের কুটিরচর নামক স্থান দিয়ে একজন লোক ভারতে স্বর্ণ পাচার করবেন। এমন সংবাদের ভিত্তিতে ১৫ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় দিঘলটারী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহলদল মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে সীমান্ত পিলার ৯২৫/৭ এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাবাগান নামক স্থানে অবস্থান করেন। পরে সকাল নয়টার দিকে ওই সীমান্ত দিয়ে আজিজার নামে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে ৪৫টি স্বর্ণেরবার (২৪ ক্যারেট) উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫০ ভরি তিন আনা এক রতি। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা। আটককৃত ওই বৃদ্ধ (৬০) মাত্র দুই হাজার টাকা পাওয়ার আশায় সাড়ে চার কোটি টাকার স্বর্ণের বার পাচারের প্রস্তুতি নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রূপপুরের বিদ্যুৎ প্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে

রূপপুরের বিদ্যুৎ প্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৩৭

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৩৭

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

আখাউড়া সীমান্ত অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App